শিরোনাম:
বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা সুধারামে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ ছাত্রলীগ ঠেকাতে বিএনপি ও শিবিরের বিক্ষোভ মিছিল মেহেদীর রং না মুছতেই বিয়ের ৪ দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু নোয়াখালীতে ১৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল বেগমগঞ্জে খালে মিলল যুবকের মরদেহ নোয়াখালী ম্যাটস স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী 

একাডেমিক সভায় অংশগ্রহণ নেদারল্যান্ডস সফরে নোবিপ্রবি উপাচার্য

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়িত Erasmus+ KA171 Higher Education Staff Teaching Mobility Programme এর আওতায় একাডেমিক সভায় অংশ নিতে নেদারল্যান্ডস সফরে গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শনিবার (১৯ জুলাই) নেদারল্যান্ডসের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

ওই দেশে অবস্থানকালীন সময়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নেদারল্যান্ডসের স্বনামধন্য উত্রেখ্ট এবং ভাগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ও বিভাগীয় প্রধানদের সঙ্গে পৃথক একাডেমিক সভায় যোগ দেবেন।

এছাড়াও তিনি ওইদেশের পানি ও পরিবেশ বিজ্ঞানের জন্য বিখ্যাত আইএইচই ডেলফ্ট ও ডেল্টারেস ইনস্টিটিউটের গবেষকদের সঙ্গে আয়োজিত যৌথ সভা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন। অধিকন্তু, তিনি নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট হাই অফিসিয়ালদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। উক্ত সফরে নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন সভায় অংশ নেবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

প্রসঙ্গত, এই সফরের মধ্য দিয়ে নোবিপ্রবি এবং নেদারল্যান্ডসের উল্লেখিত বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটসমূহের মাঝে পারষ্পরিক সম্পর্ক গড়ে উঠবে। যা নোবিপ্রবির শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়ন এবং যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ২৬ জুলাই দেশে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ