শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

জাকসু নির্বাচনে রোকেয়া হলের জিএস নির্বাচিত হয়েছেন নোয়াখালীর  সন্তান  মাহজাবিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

চাটখিল প্রতিনিধি:

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫। এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের নাবিলা মেহজাবিন। তার পিতার নাম মোঃ নাসির উদ্দিন। মা গৃহিণী। তিন বোন ও এক ভাইয়ের পরিবার তাদের। বড় ভাই শামসুল আরেফিন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্বে আছেন।
নাবিলা মেহজাবিন চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন।
তিনি জাবি অর্থনীতি বিভাগ শিক্ষার্থী সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুঠোফোনে জানতে চাইলে নাবিলা মেহজাবিন জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রথম থেকেই সম্পৃক্ত থেকেছেন। এবং হল সংসদের নির্বাচনে নির্বাচিত হতে সাধারণ ছাত্রীরা তাকে উৎসাহিত করেছেন এবং নির্বাচিত করেছেন। তিনি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আগামী দিনে রোকেয়া হলে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবং নির্বিঘ্ন পাঠদানের পরিবেশ নিশ্চিতে হল প্রশাসনকে ও ছাত্রীদের মতামত নিয়ে কাজ করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ