শিরোনাম:
নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শুরু হচ্ছে “বিশ্বরঙ নীল উৎসব-২০২৫”

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

“তবু, হে অপূর্ব রুপ, দেখা দিলে কেন কে জানে” – নীলমণি লতাকে দেখে এই গানটি লিখেছিলেন বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর। তিনি নীল রঙ পছন্দ করতেন, কারন নীল রঙ যেন টিকে থাকার লড়াইয়ের আকাশ-অস্তিত্বের কবজ। আনন্দ প্রকাশে তিনি স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করেছেন নীল। বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের মতো আনন্দ প্রকাশের এই রঙ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই স্বনাম ধন্য ফ্যাশন ব্রান্ড “বিশ্বরঙ” উদযাপন করছে “বিশ্বরঙ নীল উৎসব – ২০২৫”।

দেশীয় উৎসব–পার্বণ উদযাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক। দেশীয় ফ্যাশনকে সংস্কৃতিময় ইতিহাস ঐতিহ্যের মিশেলে প্রদর্শন করতে ৩০ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বরঙ বাই বিপ্লব সাহা। “বিশ্বরঙ নীল উৎসব-২০২৫” তারই একটি ধারাবাহিকতা। আগামী ২০ জুন থেকে বিশ্বরঙ এর সকল শোরুমে শুরু হচ্ছে নীল পোশাক প্রদর্শনী, চলবে মাস ব্যাপী।

“বিশ্বরঙ নীল উৎসব-২০২৫” উপলক্ষে শাড়ী, থ্রিপিছ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেয়া নীল ফুলের অনুপ্রেরণায় ফ্লোরাল মোটিফ আর নীল, সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি এবং গরমের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, কাপড়। আর পোশাক গুলোতে নীল এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

সুদীর্ঘ ৩০ বছরে সারা দেশব্যাপী বিশ্বরঙ এর শোরুমে সুপ্রিয় শুভানুধ্যায়ীদের আগ্রহী পদচারনায় মুখরিত হয়েছে কৃতজ্ঞচিত্তে বারংবার। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে www.bishworang.com.bd ফেইজবুক পেইজ BISHWORANG অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২, নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ