শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোবিপ্রবি শিক্ষক সমিতির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে নতুন কমিটির যাত্রা শুরু হলো। নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের নেতৃত্বে নব-নির্বাচিত সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম নোবিপ্রবি শিক্ষক সমিতির নব-নির্বাচিত সবাইকে অভিনন্দন জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমান সহ নব-নির্বচিত কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ