শিরোনাম:
নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী

নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক>
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৬ষ্ঠ সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় একাডেমিক ভবন ও কেন্দ্রীয় গবেষণাগারসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার প্রকল্প পাশ হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক বার্তায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের চেষ্টার পর এ স্বপ্ন পূরণের পথে আমরা অগ্রসর হলাম। নোবিপ্রবির দুঃখ বলে খ্যাত তৃতীয় একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দুঃখ লাঘব হবে। একই সঙ্গে জ্ঞান, গবেষণা ও শিক্ষার নতুন পরিবেশ তৈরি হবে এবং শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোতে আমূল পরিবর্তন আসবে।
উপাচার্য আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট, ল্যাবরেটরি সমস্যা ও গবেষণা অবকাঠামোর অভাব অনেকটাই দূর হবে। সাম্প্রতিক সময়ে আমরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এসেছি। আজকের এ অর্জন নোবিপ্রবিকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছাতে সহায়তা করবে। আমি এ প্রকল্প অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সহ যারা এক্ষেত্রে সহায়তা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামাল হোসেন ও সহকারী পরিচালক আতাউর রহমান।

উল্লেখ্য, এ উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে দীর্ঘদিন অচলাবস্থায় থাকা ১০ তলা একাডেমিক ভবন-৩ নির্মাণে। এছাড়াও অন্যান্য উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, ল্যাবরেটরি স্কুল ও কলেজ, কেন্দ্রীয় মসজিদের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (দ্বিতীয় তলা), কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন, ১০০ কেভি সাব-স্টেশন স্থাপন, শিক্ষক ও কর্মচারী ভবনে লিফট স্থাপন, ১৫০ কেভি জেনারেটর ক্রয়, ক্যাম্পাসে এলইডি লাইট স্থাপন, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, অফিস সরঞ্জামাদি ও আসবাবপত্র ক্রয় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয় ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ