শিরোনাম:
নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:
“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী নুরুল আফসার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবদুল আল বাকী এবং ডিইএবির সদস্যসচিব প্রকৌশলী আবিদ হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ প্রকৌশলী তৈরির মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ