নোয়াখালী-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন ও জানালার গ্লাস ভাঙচুর করেছে যুবলীগের কর্মীরা। এতে অফিসটির একটা দরজা পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এসব স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করে। তাদের হাতে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ মিছিলের একটি ব্যানার ছিলো। যেখানে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম ছিলো। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের গেইটে যায় এবং সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেয়। একই সময় তারা অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করে। আগুনে ওই দরজার কিছু অংশ পুঁড়ে গেছে।