শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন।

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর সদর উপজেলার ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
১৩ নভেম্বর প্রতিপক্ষের লোকজনের উদ্যোগে এক ব্যক্তিকে দিয়ে তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে দাবি করেন তিনি। ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আবদুল্লাহ আল ফারুক। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক জানান, ১৯৮৫ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সোনাপুর কলেজ ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে নাট্য সম্পাদক এবং ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, বিএনপির দলীয় মনোনয়নে ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আবদুল্লাহ আল ফারুকের অভিযোগ, নির্বাচনে তাঁর রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের একটি পক্ষ তাঁকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। অশ্বদিয়া ইউনিয়নে বালু ও মাটি উত্তোলন, মাছের প্রকল্প দখল, সালিশ-বাণিজ্য, মাদক ব্যবসা ও চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তাঁর।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান তিনি। জিডি নম্বর ১৫২১।
লিখিত বক্তব্যে একটি জমিসংক্রান্ত বিরোধের কথাও তুলে ধরেন আবদুল্লাহ আল ফারুক। তাঁর দাবি, তাঁর বড় ভাই মজনুর মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণ করতে গেলে রুবেল নামের এক ব্যক্তি বাধা দেন। এ ঘটনায় ২০২৪ সালের ৫ মে মজনু স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরে চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় সালিসদারদের একাধিক বৈঠকের মাধ্যমে একজন আমিন দিয়ে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়। এ বিষয়ে আমিনের প্রতিবেদন ও হাতনকশাও তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আবদুল্লাহ আল ফারুক বলেন, এসব বিষয় সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা অবগত রয়েছেন।
লিখিত বক্তব্যের শেষাংশে তিনি সংশ্লিষ্ট প্রশাসন, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুবেল ও সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ