শিরোনাম:
নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি-

শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের নেতা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে রাসেলের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত ১০টার দিকে মুক্তা ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়দের দাবি, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সেখানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের ভেতর মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, রাসেলের বাবার করা জিডির সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তার শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ