শিরোনাম:
নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা


নয়াসকাল ডেস্ক

তরুণ বায়োটেকনোলজিস্টদের গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ এর স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী কাজী যোবায়ের আহমেদ। ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাইদা জাহান ইরা।

নতুন দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে কমিটির চেয়ার কাজী যোবায়ের আহমেদ বলেন, “NYBB NSTU Chapter-এর চেয়ার হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের উদীয়মান বায়োটেকনোলজিস্টদের গবেষণামুখী করে তোলা এবং বিজ্ঞানচর্চার উপযোগী পরিবেশ তৈরিই আমাদের অন্যতম লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চ্যাপ্টারটিকে একটি সক্রিয় ও সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে চাই।”

এ ছাড়া কো-চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ১৫তম ব্যাচের অঙ্কন দাস এবং ১৮তম ব্যাচের ইরতিফা তুরিন আয়েশা।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন সাবরিনা মমতাজ স্নেহা, অনন্যা দাস নিশা, শামীমা রহমান জুনাকী, ইফফাত মাইশা ইমা, মাহমুদুর রহমান, রিপুজয়ী দাস, অর্পিতা রানী নাথ ও শোভা চক্রবর্তী।

ট্রেজারার সাইদা জাহান ইরা বলেন, “এ দায়িত্ব আমার জন্য আনন্দের পাশাপাশি গর্বের। চ্যাপ্টারের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। একই সঙ্গে একাডেমিক ও গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি গতিশীল ও কার্যকর চ্যাপ্টার গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির হাত ধরে নোবিপ্রবির তরুণ বায়োটেকনোলজিস্টদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটবে। পাশাপাশি একাডেমিক জ্ঞানকে বাস্তবমুখী গবেষণার সঙ্গে সম্পৃক্ত করা, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে NYBB-এর এই স্টুডেন্ট চ্যাপ্টার।


এই ক্যাটাগরির আরো নিউজ