শিরোনাম:
নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন

নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ রুবেল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কালিকাপুর এলাকায় রুবেলের বসতবাড়ির সামনের সলিং রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল কালিকাপুর গ্রামের মো. আলমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।


এই ক্যাটাগরির আরো নিউজ