শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

পৌঁছালো বাংলাদেশের উদ্ধারকারী দল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

প্রতিবেদক >

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তুরস্কে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ বাংলাদেশের উদ্ধারকারী দল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছেছে। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদিয়ামানে বাসযোগে রওনা করেছেন।

এর আগে, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, তুরস্ক সরকারের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন ক্রু-সহ সর্বমোট ৬১ জনের একটি দল প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ওষুধসহ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমানে করে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

সহায়তা প্রদান শেষে সি-১৩০-জে পরিবহন বিমানটি ১৬ ফ্রেব্রুয়ারি বাংলাদেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ