শিরোনাম:
নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী

আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয়, রায় দিল রাশিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 আন্তর্জাতিক ডেস্ক>

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর দুই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।

এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখনও পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে।

রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে।

২০২৪ সালের মার্চে মস্কোর বাইরের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, হামলার পেছনে ছিল আইএসের আফগান শাখা আইএসআইএসকে।

তালেবান দাবি করেছে, তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনও বন্ধ।

তালেবান নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ