শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত একটি চুক্তির আওতায় রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে অনুষ্ঠিত দুই দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও ব্যাপকহারে বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে।

এএফপি জানায়, যুদ্ধবন্দিদের চিকিৎসা সমন্বয়কারী ইউক্রেনের সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, এক হাজার মরদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রাশিয়া দাবি করেছে মরদেহগুলো ইউক্রেনের নাগরিকদের। তাদের মধ্যে সেনা সদস্যরাও রয়েছে। তবে ইউক্রেন আগেও অভিযোগ করেছে, রাশিয়া কখনো কখনো ইউক্রেনীয় বলে রুশ সেনাদের মরদেহ ফেরত দেয়।

রাশিয়ার সমঝোতাকারী ও ক্রেমলিনের সরকারি দপ্তরের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি জানান, এর বিনিময়ে ইউক্রেন ১৯ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে।

তিনি মরদেহ ফেরত আসার কিছু ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, সাদা মেডিকেল স্যুট পরিহিত ব্যক্তিরা ফ্রিজিং ট্রাক থেকে মরদেহের ব্যাগ নামাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ