শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল হাতিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি নিজের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক প্রোফাইল, বনানী থানায় জিডি,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অভিযোগ নোয়াখালীতে নবজাতকের মৃত্যু, আল রাজী হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ চলাচলের পথে টয়লেট নির্মাণ, প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে আটক সাবেক ছাত্রদল কর্মী ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য নোয়াখালীর চৌমুহনী গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন, ভাঙচু নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালী-

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌর বাজারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে কয়েক হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা জুলাই গণভোটের রায় বাস্তবায়ন, ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় তুলে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে এদেশের ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে। নানা ছলচাতুরি করে সরকার সে রায় বাস্তবায়ন করছে না। সে সুযোগে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। দেশবাসী তারা অবাধে সন্ত্রাস-নাশকতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সাত দফা দাবি বাস্তবায়ন ও সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এসময় নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ