শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

মায়ের স্বপ্ন পূরণ করলেন পাইলট ছেলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

তিনি গত সোমবার টুইটারে লেখাসহ দুটি ছবি পোস্ট করেছেন। রাতারাতি সেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে ছবিতে দেখা যাচ্ছে, বিমানের কেবিনে বসে রয়েছেন আমির রশিদ। আর তার নিচে আরও একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁর স্কুল কার্ড। তিনি লিখেছেন, তিনি যখন স্কুলে পড়তেন তখন তাঁর মা স্কুল কার্ডে লিখেছিলেন ছেলে বড় হয়ে একদিন পাইলট হবে এবং তারপর বিমানে করে তাঁকে একদিন মক্কায় নিয়ে যাবে। ছোট থেকেই বিমান চালক হওয়ার স্বপ্ন চোখে নিয়ে তিনি বড় হয়েছিলেন এবং সত্যি সত্যিই তিনি একজন বিমান চালক হলেন। আর মায়ের সেই স্বপ্ন পূরণ করলেন। টুইটারে তিনি লেখেন, ‘আমার মা আমাকে স্কুলের জন্য একটি কার্ড লিখেছিলেন এবং আমার বুকে ঝুলিয়ে দিয়েছিলেন। মা আমাকে বলতেন যখন তুমি পাইলট হবে তখন আমাকে তোমার বিমানে করে মক্কায় নিয়ে যাবে। আজ আমার মা পবিত্র কাবার যাত্রীদের একজন এবং আমি সেই বিমানের চালক।’

আমির রশিদের আবেগঘণ এই টুইট নেটিজেনদের হৃদয় স্পর্শ করে গিয়েছে। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে এই টুইট। এখনও পর্যন্ত ৮ লক্ষেরও বেশি মানুষ তার টুইটকে লাইক করেছেন এবং রিটুইট করেছেন ৪ হাজারের বেশি মানুষ। এই পোস্টকে নেটিজেনরা অনুপ্রেরণামূলক পোস্ট বলে খুবই পছন্দ করছেন। একজন লিখেছেন, ‘এই পোস্টটি সত্যিই অনুপ্রেরণামূলক পোস্ট। যাতে বোঝায় যে অভিভাবকদের প্রতি সন্তানদেরও অনেক দায়িত্ব রয়েছে এবং তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।’ আবার একজন লিখেছেন, ‘আপনি একজন একটি ভাগ্যবান সন্তান যে মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ