শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

১৪ লাখ টাকাসহ ধরা খেলেন সালিশদার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

  • নোয়াখালীর বেগমগঞ্জে চুরির সাতদিন পর প্রায় ১৪ লাখ টাকাসহ মো. মিজানুর রহমান নামে এক সালিশদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪২ বছর বয়সী মিজান একই গ্রামের সবুজ চেয়ারম্যান বাড়ির ইব্রাহিমের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ২৩ ডিসেম্বর রাতে শরীফপুর গ্রামের ফজলুল হকের ঘরে চুরি হয়। ওই সময় ২৬ লাখ টাকা, ৯ জোড়া স্বর্ণের কানে দুল, একটি নেকলেস পাঁচটি আংটি, একটি চেইনসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় চোরদল। এ ঘটনায় ২৬ ডিসেম্বর থানায় মামলা করেন ভুক্তভোগী ফজলুল হক।

পুলিশের তদন্তে সালিশদার মিজানের তথ্য বেরিয়ে আসে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে রাজুর ঘরে রাখা ১৩ লাখ ৮৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ