শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

ডরিন গ্রুপে নতুন ডিরেক্টর হলেন এ এইচ এম মওদুদ এলাহী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক>

ডরিন গ্রুপে পদোন্নতি পেয়ে গ্রুপ জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল ও ব্যাংকিং) এ এইচ এম মওদুদ এলাহী সম্প্রতি ডিরেক্টর (কমার্শিয়াল ও ব্যাংকিং) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প গ্রুপ অফ কম্পানি যেমন এলিগ্যান্ট গ্রুপ, থার্মেক্স গ্রুপ, দেবা ও ভেনাস গ্রুপে জিএম ও ডিপার্টমেন্ট হেড হিসেবে দায়িত্ব পালন করে সুনাম ও অভূতপূর্ব সফলতা অর্জন করেন। তিনি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ, সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে CDCS এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে LCMC সার্টিফিকেট অর্জন করেছেন।

দেশি-বিদেশি নানা প্রশিক্ষণ সম্পন্নের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে SEIP-IBA প্রজেক্টের অধীনে পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেস প্রোগ্রামের গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ট্রেইনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ, প্রফেশনাল পাবলিক স্পিকারস ফোরাম এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সম্মানিত সদস্য।

নতুন দায়িত্ব গ্রহণ করে মওদুদ এলাহী বলেন “ডরিন গ্রুপ সবসময় দেশের অর্থনীতি ও শিল্পোন্নয়নে অবদান রেখে আসছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গ্রুপকে আরও এগিয়ে নিতে চাই।”

তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম ওহিদুল হক (খোকা মৌলোভী) সাহেবের সুযোগ্য ছোট সন্তান। মওদুদ এলাহী নিজেও এলাকায় বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়ানুরাগী ও শিক্ষানুরাগী হিসেবে সকলের নিকট পরিচিত এবং তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করছেন।

নম্র, ভদ্র, মিষ্টি হাসি স্বভাবের এ এইচ এম মওদুদ এলাহী একজন পরোপকারী ও সাহিত্য প্রেমিক। বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রী কলেজের শিক্ষাজীবনে দেয়ালিকা পত্রিকা সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে তার অসংখ্য গল্প কবিতা ও ভ্রমণ কাহিনী। সমাজের অসহায় মানুষের সহযোগিতায় তার রয়েছে যথেষ্ট আন্তরিকতা ও ভালোবাসার মনোভাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ