শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে, বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জানেন, গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে। আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।”

ইসরায়েলি জিম্মিরা আগামী সোম অথবা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “জিম্মিদের মুক্তি দিন হবে আনন্দের দিন। আমরা মিসরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।”

এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে, এবং তারা যা আয় করে, তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ