ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে – জয়নাল আবদীন ফারুক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে।

সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির এনেতা বলেন, আপনারা ক্ষমতায় গেলে পিআর ঠিক করে নিয়েন।জুলাই সনদে যখন দস্তখত করে ফেলেছেন, আসুন মিলেমিশে ইউনুস সাহেবকে সহযোগিতা করি।

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে নির্বাচনে যাতে তারেক রহমান-ধানের শীষ,যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে।শাহজালাল বিমানবন্দরে যখন আগুন লেগেছে হাজার কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। ব্যবসায়ীরা পথে বসে গেছে। তার দু’দিন আগে মিরপুরে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে। ঠিক সে সময় সরকার জনগণের ভোটাধিকার দিবেন, তখনই একটি চক্র যারা ১৬ বছর আপনাদেরকে দুঃখ দিয়েছে, মায়ের বুকে লাথি মেরে সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে, আজ আবার ঠিক সেই সময় আওয়ামী শেখ হাসিনার দোসররা আগুন লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামীতে জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে আর দেশে বৈষম্য থাকবে না। আর হয়রানি থাকবে না, আর বিচার বিভাগকে লাথি মারা হবে না, আর আয়না ঘর বানানো হবে না।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ