শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি>

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় আসামি করা হয়েছে স্থানীয় জুয়েল (২৪) ও ইমনকে (২৩)। তাঁরা পলাতক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর কোনো অভিভাবক না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

অভিযোগে বলা হয়, কয়েক বছর আগে ওই কিশোরীর বাবা মারা যান। মা অন্যত্র বিয়ে করে চলে গেছেন। এর পর থেকে প্রতিবন্ধী বড় বোনসহ বাবার বাড়িতে থাকে ওই কিশোরী। শারীরিক অসুস্থতার কারণে প্রতিবন্ধী বোন কয়েক দিন ধরে খালার বাড়িতে থাকছেন। এই সুযোগে স্থানীয় বখাটে জুয়েল ও ইমন মেয়েটিকে ধর্ষণ করেন। ৫ ও ৬ জানুয়ারি রাতে কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন জুয়েল। ৮ জানুয়ারি রাতে ইমন কিশোরীকে ফোন কল করে দরজা খুলতে বললে মেয়েটি দরজা খুলে দেয়। দরজা খোলামাত্র তাকে বসতঘর থেকে পাশের রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন ইমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ