শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সম্ভাবনাময় শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ।

৮ নভেম্বর (শনিবার) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভর্তি ফরম বিতরণের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক তারেক মোরতাজা হাসান এবং সঞ্চালনা করেন একাডেমিক পরিচালক নুরনবী মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা,
কবিরহাট সরকারি কলেজের শিক্ষক সফিকুল সাজু,
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন,
হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ,
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কায়েত উল্লাহ জাবেদ,
এবং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ভর্তি ফরম তুলে দেওয়া হয়।

গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতারা আশা প্রকাশ করেন, সুবর্ণচরের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে এ প্রতিষ্ঠানটি এলাকায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ