শিরোনাম:
নোয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন স্বনির্ভর বাংলাদেশের মানববন্ধন। তেলের লাইনে অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২ কোম্পানীগঞ্জে উন্নয়নের ছোঁয়া রাখা প্রকৌশলী ওবায়দুল বাশারের পদোন্নতি বেগমগঞ্জে সংসদ সদস্যের উপস্থিতিতে বিএনপির দু’পক্ষের হাতাহাতি সুবর্ণচরে অভিযান, বাড়ীর ছাদের পানির ট্যাংক থেকে জব্দ ৭৫০ লিটার ডিজেল নোয়াখালীতে সড়ক নির্মাণে অবৈধভাবে মাটি উত্তোলন: ঠিকাদারকে সতর্কীকরণ নোয়াখালীতে তীব্র জ্বালানি সংকট, বন্ধ ফিলিং স্টেশন, তেল বিক্রি হচ্ছে কালোবাজারে হাতিয়ায় ধর্ষণের অভিযোগ মিথ্যা হলে এনপিপি নেতাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি -নাছির।

চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সকাল প্রতিবেদকনয়া 
চাটখিল উপজেলার পাল্লা বাজার বড় মসজিদের পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় লক্ষণপুর গ্রামের আবুল কালামের ছেলে সাংবাদিক মনির হোসেন পাটোয়ারী (৪৪) এবং সাংবাদিক ফরিদ (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে। পরে স্থানীয় জনতা মনির ও ফরিদকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা আওয়ামীলীগ নেতা আবু তাহের (৬০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার নাহিদ হাসান বাবু (৩২) কে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মনির হোসেন পাটোয়ারী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির হোসেন পাটোয়ারী ঢাকা যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে পাল্লা বাজার বড় মসজিদের পাশে আসলে স্থানীয় কয়েকজনের সাথে আলাপ-আলোচনাকালে পূর্ব শত্রুতার জের ধরে নাহিদ হাছান বাবু (৩২) নিরব (২৫) আবু তাহের (৬০) তাজুল ইসলাম (৫৫) সেন্টু (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করে চলে যায়। এ সময় দুইজনকে উত্তেজিত জনতা আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় মামলা হয়েছে, গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ