শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে জেলা শহরের একটি কনভেনশন হলে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবছর ৫ হাজার ৮শত ৩০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। অনুষ্ঠানে মোট ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর মধ্যে সর্বমোট প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন জাহাঙ্গীর। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১২ সাল থেকে জেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ