শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

কোম্পানীগঞ্জে উন্নয়নের ছোঁয়া রাখা প্রকৌশলী ওবায়দুল বাশারের পদোন্নতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

  • নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার নির্বাহী প্রকৌশলী (পুর, গ্রেড-৫) পদে পদোন্নতি পেয়েছেন। সরকারের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ১৯৭ জন কর্মকর্তার সঙ্গে তিনিও এই পদোন্নতি লাভ করেন।

তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সড়ক অবকাঠামো উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উন্নয়নে বিশেষ অবদান রাখেন। তাঁর তত্ত্বাবধানে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলে টেকসই সড়ক নির্মাণ ও সংস্কারে তাঁর পরিকল্পনা ও তদারকি ছিল অত্যন্ত কার্যকর। মাঠ পর্যায়ে নিয়মিত উপস্থিতি ও কাজের মান নিশ্চিত করার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

শুধু সরকারি দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মসজিদ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

তাঁর পদোন্নতির খবরে নোয়াখালী জেলায় সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।এই স্বীকৃতি তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতারই প্রতিফলন।

পদোন্নতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ওবায়দুল বাশার বলেন, তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে চান এবং এ জন্য সকলের দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ