শিরোনাম:
কোম্পানীগঞ্জে উন্নয়নের ছোঁয়া রাখা প্রকৌশলী ওবায়দুল বাশারের পদোন্নতি বেগমগঞ্জে সংসদ সদস্যের উপস্থিতিতে বিএনপির দু’পক্ষের হাতাহাতি সুবর্ণচরে অভিযান, বাড়ীর ছাদের পানির ট্যাংক থেকে জব্দ ৭৫০ লিটার ডিজেল নোয়াখালীতে সড়ক নির্মাণে অবৈধভাবে মাটি উত্তোলন: ঠিকাদারকে সতর্কীকরণ নোয়াখালীতে তীব্র জ্বালানি সংকট, বন্ধ ফিলিং স্টেশন, তেল বিক্রি হচ্ছে কালোবাজারে হাতিয়ায় ধর্ষণের অভিযোগ মিথ্যা হলে এনপিপি নেতাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি -নাছির। নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

কোম্পানীগঞ্জে উন্নয়নের ছোঁয়া রাখা প্রকৌশলী ওবায়দুল বাশারের পদোন্নতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

  • নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার নির্বাহী প্রকৌশলী (পুর, গ্রেড-৫) পদে পদোন্নতি পেয়েছেন। সরকারের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ১৯৭ জন কর্মকর্তার সঙ্গে তিনিও এই পদোন্নতি লাভ করেন।

তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সড়ক অবকাঠামো উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উন্নয়নে বিশেষ অবদান রাখেন। তাঁর তত্ত্বাবধানে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলে টেকসই সড়ক নির্মাণ ও সংস্কারে তাঁর পরিকল্পনা ও তদারকি ছিল অত্যন্ত কার্যকর। মাঠ পর্যায়ে নিয়মিত উপস্থিতি ও কাজের মান নিশ্চিত করার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

শুধু সরকারি দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মসজিদ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

তাঁর পদোন্নতির খবরে নোয়াখালী জেলায় সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।এই স্বীকৃতি তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতারই প্রতিফলন।

পদোন্নতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ওবায়দুল বাশার বলেন, তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে চান এবং এ জন্য সকলের দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ