শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ মে, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইসহাক খন্দকার।

প্রধান অতিথি ইসহাক খন্দকার বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। আমাদের অধিকার আদায়ের অধিকার আমাদেরই আছে, কেউ তা স্বেচ্ছায় দেবে না। আমরা বারবার সরকার পরিবর্তন হতে দেখেছি, সবাই শ্রমিকদের নিয়ে কথা বলেন, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। এই অধিকার আদায়ের জন্যই শ্রমিকরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন; আজকের মে দিবস সেই আত্মত্যাগেরই ফল। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে আজও সেই কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শহর সভাপতি মাহবুবুল রহমান রিয়াদ প্রমুখ।

শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালিটি পৌর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ