শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে মাদ্রাসার জায়গা আত্মসাৎের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ মে, ২০২৬

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

​শনিবার বিকাল সাড়ে ৫টায় গণমিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলার পৌরবাজারে গিয়ে শেষ হয়।

​এ সময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

​জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিলে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

​গণমিছিলে নোয়াখালী জেলা ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনপিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি জনাব আব্দুল কাইয়ুম এবং ইসলামী ছাত্রশিবির শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ