শিরোনাম:
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে নোয়াখালীতে “অধিকার”র র‍্যালি আলোচনা সভা। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রবেশপত্রে ছবি জালিয়াতি করে কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ, যোগদান করতে এসে আটক শিক্ষা ক্ষেত্রে আমরা কোন বৈষম্য চাই না : শিক্ষামন্ত্রী . নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল

নোয়াখালী পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ মে, ২০২৬

নয়া সকাল প্রতিবেদক-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন কাজী মাঈন উদ্দীন তানভীর।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তুলতে কেন্দ্রীয়ভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। নোয়াখালী পৌরসভায় তরুণ ও পরিচ্ছন্ন নেতৃত্ব হিসেবে কাজী মাঈন উদ্দীন তানভীরকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

এদিকে প্রার্থী ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে নোয়াখালী পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং আধুনিক পৌর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন পৌরসভা ও উপজেলায় যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিয়ে দলটি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ