শিরোনাম:
প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন নোয়াখালী জেলা ৩য় বিভাগ ক্রিকেট লীগে জয়লাভ করলো আল ফারুক একাডেমি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন হাতিয়ায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ, পেলেন দুঃস্থ পরিবর্তনও : নোয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি করে কমিটি অনুমোদন বিএনপির বাতি-ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা,পরে জিএম কান্ড হাতিয়ায় শুল্ক ফাঁকি দেওয়া ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড: আদালত প্রাঙ্গণেই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ডাক্তার মানসী রানীর টেন্ডার দুর্নীতিতে সরকারি অর্থের গচ্চা :

শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী শিবপুর দরবার শরীফে জিয়ারত, পরিদর্শনে শুভাগমন করেছেন ভারতের রাজস্থান প্রদেশের সূফীবাদের অন্যতম বিখ্যাত আধ্যাত্মিক প্রানকেন্দ্র আজমির শরীফের সম্মানিত গদীনিশিন পির সাইয়্যেদ খাজা ওয়ারিছ হোসাইন চিশতী (মাঃ)।
২৫ অক্টোবর  রবিবার দুপুরে ‘খাজা গরিবে নেওয়াজ ফাউন্ডেশন নোয়াখালী’র আয়োজনে শিবপুর দরবার শরীফে জিয়ারত ও পরিদর্শন করতে সফরে আসেন তিনি।
এসময় আজমির শরীফের গদীনিশিন পিরকে ফুলের তোড়া পড়িয়ে প্রতিনিধি দল নিয়ে স্বাগত জানান শিবপুর দরবার শরীফে চিশতী মঞ্জিল থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মুহাম্মদ রাসেদ বিল্লাহ চিশতী। তিনি এসে প্রথমেই শিবপুর দরবার শরীফে শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরী (রহ.)’র পবিত্র রওজা শরীফে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আশেক প্রেমিকদের নিয়ে জিয়ারতে অংশ নেন।
পরে তিনি আল সূফী বার্তা সম্পাদক মুহাম্মদ রাসেদ বিল্লাহ চিশতীর অভ্যর্থনায় চিশতী মঞ্জিলে অবস্থান করেন ও মধ্যাহ্নভোজ সম্পূর্ণ করেন।
এসময় ইসলামগঞ্জ চিশতী মঞ্জিলের মোন্তাজেম সূফী মোর্শেদ আলম চিশতী, নোয়াখালী মাইজদী চিশতীয়া খানকাহ শরিফের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম টংকু চিশতী, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী (মাঃ), গোলাম মাওলা আল কাদেরী, মোঃ স্বপন শাহ কলন্দরী, শিবপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মোঃ নাজিম উদ্দিন, মোঃ ফারুল ভান্ডারী, মোঃ শাওন চিশতী, মোঃ মাহবুব, মোঃ ফারুক, মোঃ অন্তর চিশতী, মোঃ পাখি, মোঃ করিমসহ অসংখ্য গুণগ্রাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন গরিবে নেওয়াজ ফাউন্ডেশনের পরিচালক মোঃ সামিউল ইসলাম আজিম চিশতী।

পরে দোয়া ও মুনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন আধ্যাত্মিক প্রানকেন্দ্র আজমির শরীফের সম্মানিত গদীনিশিন পির সাইয়্যেদ খাজা ওয়ারিছ হোসাইন চিশতী (মাঃ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ