শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

পাসপোর্ট তৈরির ১৪ দালাল আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

জেলা প্রতিনিধি>

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছে র‌্যাব-১১। অভিযানকালে ওই অফিস থেকে ১৪ জন দালালকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭৪ হাজার ৬২০ টাকা, একটি পাসপোর্ট, পয়ত্রিশটি জাতীয় পরিচয় পত্র, দুটি সীল, পাসপোর্ট ডেলিভারির আটটি রশিদ জব্দ করা হয়।

সোমবার (২০মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

আটককৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য পারভেজ হোসেন, সাজ্জাদুর রহিম, রবিউল হক, শামীম, রোকনুজ্জামান, নাসির উদ্দিন বাবুল, কামাল উদ্দিন, রবিউল হোসেন, নিজাম আলী জনি, হাসান আকবর, মিরাজ উদ্দিন, ইলিয়াছ, কামরুল ইসলাম ও আবুল হাশেম।

র‌্যাব জানায়, গোপন খবরে রবিবার বিকালে সদরে অভিযান চালিয়ে নয় জন পাসপোর্ট দালালকে আটক করা হয়। পরবর্তীতে রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে আরও পাঁচ দালালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ পাসপোর্ট সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।

আটককৃত সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে পাসপোর্ট প্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশে নিজেদের অবস্থান ঠিক রাখতে সিন্ডিকেট তৈরি করে মানুষকে হয়রানি করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইল থেকে পাসপোর্ট প্রত্যাশীদের সাথে আর্থিক লেনদেন ও বিভিন্ন ডকুমেন্টস আদান প্রদানের তথ্যও পাওয়া গেছে।

কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান, আটককৃত পাসপোর্ট দালালদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ও বেগমগঞ্জ মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ