শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩

জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে দুলাল চন্দ্র দাস (৫০) নামের এক মাছ ব্যবসয়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জুন) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলাল চন্দ্র দাস ওই গ্রামের হরলাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের ভাই প্রাণ চন্দ্র দাস বলেন, আমাদের বাবা-দাদার ব্যবসা মাছের ব্যবসা। সে সুবাদে আমরাও মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। বাড়ির পাশে আমাদের মাছের কয়েকটি প্রজেক্ট রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া শেষ করে মাছ পাহারা দিতে পুকুর পাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেন দুলাল চন্দ্র দাস। শনিবার ভোর ৪টার দিকে পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস।

প্রাণ দাস আরও বলেন, দুলাল দাদা সহজ-সরল ও ভালো লোক ছিলেন। উনার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই। কিন্তু কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছে না। এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঔক্য পরিষদের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাডভোকেট পাপ্পু সাহা বলেন, আমি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আমি বাকরুদ্ধ। নিহতের পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে সকালে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ