শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

চাটখিল:

চাটখিল থানার এসআই মো.আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে বুধবার বিকেলে চাটখিল থানায় সোপর্দ করে

নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতার আজিম উদ্দিন উপজেলার নোয়াখলা ইউপির সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে মক্তবে আরবি প্রাইভেট পড়তে যায়। ওই সময় আজিম উদ্দিন তাকে মক্তবের টয়লেটের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। পরে মক্তবের হুজুর ওই শিশুকে কাঁদতে দেখে তাৎক্ষণিক অভিযুক্ত আজিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার এসআই মো.আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে বুধবার বিকেলে চাটখিল থানায় সোপর্দ করে। অভিযোগের সত্যতা পেয়ে এ ঘটনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেয়া হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ