শিরোনাম:
নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

৩২ বছরের প্রবাসী পিতার মেয়ের বাড়ি যাওয়া হলো না

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

জুয়েল রানা লিটন > 

নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়।

নিহত সিরাজ উদ্দৌলা (৬৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার ( ২৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন সুমন জানান, তার বাবা ৩২ বছর ওমান প্রবাসে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা  যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস-সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুবদল নেতা সুমনের পিতার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক বিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ