শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ববিতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন। আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, যা শুরু হচ্ছে আজ শুক্রবার। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হবে।

এটি উদ্বোধনও করবেন ববিতা। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র। বিষয়টি নিয়ে ববিতা বলেন, ‘যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে।

বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে অনেক গৌরবের।’

ববিতা গত দুই মাসেরও বেশি সময় অবস্থান করছিলেন কানাডায় তার একমাত্র ছেলে অনিকের কাছে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। এ উৎসবে আরও থাকছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’, অতনু ঘোষের ‘শেষ পাতা’, শাহিল রনীর ‘মানুষ’সহ আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ‘বিশ্বের আঙিনায় বাংলা চলচ্চিত্র’ স্লোগান সামনে রেখে উৎসবটি শুরু হয় ২০১৬ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ