শিরোনাম:
বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সততা ও সাফল্যের স্বীকৃতি নোয়াখালীতে তিন সহোদর সিআইপিকে গণসংবর্ধনা চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২ তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায়  বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সুবর্ণচরের অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা

নোয়াখালীর রেলপথে গাছ উপড়ে, ৭ ঘণ্টা ৪০ মিনিট ট্রেন চলাচল বিঘিœত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

জুয়েল রানা লিটন :

নোয়াখালী-ঢাকা রুটের মাইজদী ষ্টেশনে একটি গাছের কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছেড়েছে উপকুল ট্রেন।
জানা যায়, মঙ্গলবার, ৮আগস্ট নোয়াখালীর সোনাপুর থেকে উপকুল ট্রেনটি ঢাকা অভিমুখে সকাল ৬ টায় ছাড়ার কথা। কিন্তু মাইজদী ষ্টেশনের যাত্রী ছাউনীর একটু উত্তর পাশে রেললাইনের ওপর বড় ধরনের একটি কড়ই গাছ উপড়ে পড়ে।
এ খবর জানার পর রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের অংশগ্রহণে গাছটি সরানোর উদ্য্যোগ নেয়া হয়। এতে বেশ কিছু সময় অতিবাহিত হয়। যাতে ৭ ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় হয়েছে।
নোয়াখালীর ষ্টেশন মাষ্টার মীর মো. আসাদুজ্জামান উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উপকুল সাধারণত ভোর ৬টায় অন্যদিনের মতো ছেড়ে যাওয়ার কথা ছিল, একপর্যায়ে রেলপথের খোজঁখবর নিয়ে জানা যায়, সোমবার রাত ১২ টার পর ঝড় বৃষ্টির কারণে মাটি নরম হয়ে মাইজদী ষ্টেশনের উত্তর পাশে ব্যক্তি মালিকীয় একটি বড় ধরনের কড়ই গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়ে। এরপর আমাদের লোকজন ও স্থানীয়রা গাছটি সরে নেয়ার পদক্ষেপ নেয়। এরপর মঙ্গলবার দুপুর ১ ৪০ মিনিটে উপকুল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ