শিরোনাম:
শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—একটি ‘৭২’অন্যটি ‘২৪’: মামুনুল হক

‘ধীরে চলো’ নীতিতেই বিশ্বাসী ইধিকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ঢালিউডে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন টলিউডের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। যা গত জুন মাসে মুক্তি পায়। যেখানে ইধিকার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। যা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বাংলাদেশে সিনেমার বিপুল ব্যবসায়িক সাফল্যের পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, টলিউডে কবে বড় পর্দায় দেখা যাবে তাকে?

এ মুহূর্তে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। তালিকায় রয়েছে দুই বাংলাই। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে তার কাছে যে কাজের প্রস্তাব বেড়েছে, সে কথাও স্বীকার করে নিলেন অভিনেত্রী। তার কথায়, ‘এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনো সিনেমার জন্য নয়, অন্য একটা কাজে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।’

টলিউডে সিনেমা নির্বাচনের প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘এখনো কিছুই ঠিক হয়নি। প্রস্তাব তো আসছেই। কথাবার্তা চলছে। কিন্তু টলিউডে প্রথম সিনেমার ক্ষেত্রে বুঝেশুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই।’

তিনি আরও জানান, ‘সিনেমা করতে হবে বলেই রাজি হতে চাই না। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ