শিরোনাম:
কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা 

সবার শীর্ষে সাকিব

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

খেলার মাঠে দেশের সিংহভাগ রেকর্ডের মালিক সাকিব আল হাসান। ভুল বললাম, বিশ্বের অলরাউন্ডারদের যত কীর্তি সব জায়গাতেই নিজের অবস্থান ধরে রেখেছেন সাকিব। তবে মাঠের বাইরের আরেকটি রেকর্ডও এবার নিজের করে নিলেন দেশের ক্রিকেটের বড় এই পোস্টার বয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন দেশের মধ্যে সর্বোচ্চ অনুসারী সাকিবের।

গতকাল (বৃৃহস্পতিবার) পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক অনুসারীর মালিক ছিলেন আরেকজন। তবে ২৪ ঘণ্টা না পেরুতেই আজ (শুক্রবার) সেই রেকর্ডও সাকিব নিজের দখলে বাগিয়ে নিয়েছেন। এই মুহুর্তে সাকিবের ভ্যারিফাইড ফেসবুক পেইজে দেশ-বিদেশ মিলিয়ে অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়ন।

এর আগে ফেসবুকে সর্বোচ্চ ফলোয়ারের মালিক ছিলেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমটিতে ১৫ মিলিয়ন অনুসারী নিয়ে তিনি বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন। চিত্রনায়ক স্বামী শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ‘ভাঙা-গড়া’র বিতর্কে পরীমণি প্রায় সময়ই আলোচনায় থাকেন। তাই হর-হামেশাই তাকে গণমাধ্যমের শিরোনাম হতে দেখা যায়। এসব বিতর্কের কেন্দ্র হিসেবে নিজের ফেসবুক পেইজকে কাজে লাগান পরীমণি। নিজের পেশা ও ব্যক্তিগত সব বিষয়ই সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যায় এই চিত্রনায়িকাকে।

 

dhakapost
চিত্রনায়িকা পরীমণি

অন্যদিকে, সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়িক ও দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া নানা বিতর্ক তৈরিতেও জুড়ি নেই তার। তবে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেই বেশ ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে সাকিবকে। সেই ধারাবাহিকতায় গতকাল নিজের ফেসবুক পেইজে ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…’ লিখে একটি পোস্ট করেন সাকিব। তখনই বোঝা গিয়েছিল নিশ্চয়ই নতুন কোনো বিজ্ঞাপনের কৌশল এটি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

মজার বিষয় হচ্ছে পরীমণিও গত ৪ জুন নগদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি নিজেই জানিয়েছিলেন সে কথা। সাকিবের দেওয়া ‘খেলব না..’ পোস্টের পর পরীমণি একটি পোস্ট করেন। যেখানে সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে মেনশন করে তিনি ক্যাপশনে লিখেন, ‘খেলা হবে!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ