শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

বসত বাড়িতে হামলা ভাঙচুর : আহত ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

 

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী পৌরসভা ৪ নং ওয়ার্ড উত্তর ফকিরপুর মৃত  আবদুল হাই ডিলারের বাড়িতে বসবাসরত রহিমা আক্তারের উপর এবং বসত ঘরে ব্যপক হামলার অভিযোগ ওঠেছে। হামলাকারীরা এসময় ঘরে থাকা নগদ টাকা,মূল্যবান জমির কাগজ পত্র,দুটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র লুট করে পালিয়ে যায়।এর আগে আজ বুধবার সকাল ৯ টায় হামলার সময় বাধা প্রদান করায় আবদুর রহিমকে  (৫৮) বেধড়ক মারধর করলে আহত হয়।স্হানীয়রা এসময় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা এসময় দেশীয় অস্ত্র দা, শাবল,চোরা নিয়ে বাড়ি ভেঙে ধসিয়ে দেয়।
এদিকে ভুক্তভোগী রহিমা আক্তার জানান,হামলার সময় ৯৯৯ ফোন দিলে থানা থেকে পুলিশ দেরিতে পৌছালে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।সকাল ৯ টায় হামলা শুরু হয়ে ১০ টায় পর্যন্ত চলে।তিনি বলেন বিগত ১৫ বছর যাবৎ পৈতিক সম্পত্তিতে দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছি।বাড়ির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান আছে।মামলায় আদালত অস্থায়ী স্থিতি আদেশ দেয়া আছে।কিন্তু তার আগেই আমাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য এই হামলা চালায়।এখানে হামলাকারী আবু নাঈম বাপ্পী ভুক্তভোগী রহিমা আক্তার পরস্পর ভাই বোন।পিতার সম্পত্তির অংশ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা সংঘটিত হয়।
হামলা সম্পর্কে জানতে চাইলে  হামলাকারী আবু নাঈম বাপ্পি এটা তার ক্রয় কৃত সম্পত্তি বলে দাবী করেন।নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন এবিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ