শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

‘জাগ্রত হোক বিবেকবোধ’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজ, শাহ এমরান সুজন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সিনিয়র সদস্য নাসির উদ্দিন মাহমুদ বাদল, প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে নয় থানার ওসি, পুলিশের সিনিয়র কর্মকর্তা ও নোয়াখালী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, সামনে নির্বাচন, সময় গুলো অত্যান্ত ঝুকিপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সংবাদ কর্মিদের সঠিক তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ জানান। পরে পুলিশ সুপার তার লিখিত গ্রন্থ ‘জাগ্রত হোক বিবেকবোধ’ নামক একটি বই প্রেসক্লাবের সাংবাদিকদের উপহার দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ