শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘরের দায়িত্ব নিলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

জুয়েল রানা লিটন নোয়াখালী।
নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রাজারামপুর গ্রামের জয়নাল পুলিশের বাড়ির পুলিশ বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী রেজিয়া বেগম (৭৮) জরাজীর্ণ ঘরে বসবাস করার খবর পেয়ে ছুটে যান
নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম, মহোদয়।

এসময় তিনি শীতের উপহার ও নগদ অর্থ বৃদ্ধা রেজিয়া বেগমের হাতে তুলে দেন এবং ঘর নির্মাণের দায়িত্ব নেন। পাশাপাশি মৃত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের কবর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। এমন খবরে বৃদ্ধা রেজিয়া বেগম ও তার পরিবারের সবাই খুশী হন এবং দোয়া করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, ডিআইওয়ান মো. মোস্তাফিজুর রহমান, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি, কাদির হানিফ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিমসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ