শিরোনাম:
বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সততা ও সাফল্যের স্বীকৃতি নোয়াখালীতে তিন সহোদর সিআইপিকে গণসংবর্ধনা চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২ তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায়  বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সুবর্ণচরের অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা

নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

নোয়াখালী প্রতিনিধি>
নোয়াখালী কবিরহাটে একটি প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন আহত হয়। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে নবগ্রাম চিরিঙ্গা বাজারে আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে বিরোধের জের ধরে দখলদাররা এ হামলা চালায়।

আহতরা হলেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড নবগ্রামের বেলায়তে হোসেনের ছেলে মামুন (৩৫), বদিউজ্জামানের ছেলে। সাইফুল ইসলাম (৩৫), সফিউল্যার ছেলে মমিনউল্যা (৩২) ও মো.আলমের ছেলে শাহিন (২৩)

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবগ্রাম চিরিঙ্গা বাজারে একটি ভিটি ভুয়া দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন আনসার বিডিপি সদস্যরা ও এলাকাবাসী। একপর্যায়ে ভিটির দাবি নিয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন নবগ্রাম চিরিঙ্গা বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিন গং এবং একই গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে। ওই সময় তাদের হামলায় প্রতিপক্ষের ৪জন আহত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। আনসার বিডিপির অফিসের সদস্যরা ও এলাকাবাসির একটি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দু’পক্ষই হটাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ