শিরোনাম:
কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা 

রোনালদোর অবসর নিয়ে যা জানালেন বান্ধবী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ মার্চ, ২০২৪

বয়স চল্লিশের কোঠা ছুঁয়েছে। এখনো খেলে চলেছেন তিনি। প্রথম সারির ফুটবল ক্লাবগুলোতে খেলার পর এখন তিনি সৌদি আরবের আল নাসেরে। এ হেন ক্রিশ্চিয়ানো রোনালদো কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই। সম্প্রতি একটি ভিডিয়োয় সেই ইঙ্গিত দিয়েছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেস। তার মতে, রোনালদোর ফুটবলজীবন আর বেশি দিন নেই।

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানে তিনি রোনালদোর নাম লেখা একটি লাল রঙের পোশাক পরে চমকে দিয়েছেন। তার পরেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে জর্জিনা বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।’

গত বছর রোনালদো জানিয়েছিলেন, ২০২৬-এর বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে চান। গতবারের বিশ্বকাপে তার দেশ পর্তুগাল প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। লিওনেল মেসি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেও রোনালদোর পক্ষে এখনো তা সম্ভব হয়নি। সেই অধরা লক্ষ্য পূরণে শেষ একবার চেষ্টা করতে চান বলে শোনা গিয়েছিল। তবে জর্জিনার কথা সত্যি হলে, বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন রোনালদো।

সম্প্রতি রোনালদো নিজের কাজের জন্য শিরোনামে এসেছিলেন। গত রোববার আল শবাবের ঘরের মাঠে খেলা ছিল আল নাসেরের। ৩-২ গোলে শবাবকে হারায় রোনালদোর নাসের। প্রথম গোল তিনিই করেন। কিন্তু একটা সময় পর্যন্ত দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। শেষ দিকে ব্রাজিলের টালিস্কার গোলে জেতে নাসের।

ম্যাচ চলাকালীন রোনালদোর পায়ে বল গেলেই মেসির নাম নিয়ে চিৎকার করছিলেন শবাব সমর্থকেরা। এই দৃশ্য সৌদি প্রো লিগে এর আগেও দেখা গিয়েছে। দলের তৃতীয় গোলের পরেও মেসির নামে চিৎকার থামেনি। তখনই দেখা যায়, প্রতিপক্ষ সমর্থকদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছেন রোনালদো। এর পরই সৌদি ফুটবল সংস্থা রোনালদোকে এক ম্যাচ নির্বাসিত করে। জরিমানাও করা হয়েছে পর্তুগিজ তারকাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ