শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিশার কণ্ঠে ‘শিকল পরা ছল’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আর এ তালিকায় শুরু থেকেই রয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তারা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

এরমধ্যেই তিশার গাওয়া কাজী নজরুল ইসলামের গান ‘শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল’ এর একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়া নতুন করে ভাইরাল হয়েছে। সবাই এটিকে চলমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে শেয়ার করছেন।

টিভি নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিশা। তবে গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। শিশুশিল্পী হিসেবে ১৯৯৫ সালে নতুনকুঁড়ি জাতীয় পুরস্কারে প্রথম স্থান লাভ করেছিলেন তিনি। এরপর খুব অল্পসময়ের মধ্যেই সকল শ্রেণির দর্শকদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়।

সেই থেকে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন তিশা। পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। সবশেষ স্বামী মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে দেখা গেছে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ