শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

তিনদিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৪ মামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মোহাম্মদপুরের শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন (১২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ নিয়ে তিনদিনে শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা হলো।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন (১২) নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন তেজগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাহ আবু সাঈদ ভূঁইয়া।

আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) হিসেবে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোস্তফা জালাল মহিউদ্দিন, আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ ও সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি খ মহিদ উদ্দিন, সাবেক ডিবি (ডিএমপি) প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরো একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ