শিরোনাম:
নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
​তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও তরুণ সাংবাদিকরা অংশ নেন।

​শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি গাজী মাজেদুর রহমান শফিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ হ ম মুস্তাকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস রিপোর্টার দেলাওয়ার হোসাইন দোলন, সময় টিভির স্টাফ রিপোর্টার
সাইফুল্লাহ কামরুল, স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত।

​কর্মশালার সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাই, মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (MoJo), ফ্যাক্ট চেকিং, ফেক নিউজ শনাক্তকরণ, অনুসন্ধানী সাংবাদিকতা ও ক্রাইম রিপোর্টিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


​প্রশিক্ষণ শেষে বিভিন্ন সেশন পর্যালোচনা ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

​আয়োজকদের এমন উদ্যোগকে স্থানীয় সাংবাদিকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া গেলে স্থানীয় পর্যায়ের সাংবাদিকতায় আরও পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও জনসম্পৃক্ততা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ