শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগ থানায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে একজন সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে ফেসবুকে তাঁর নাম ও ছবি বিকৃত করে অপপ্রচার চালানো এবং জীবনের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কামরুল ইসলাম কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুলাই তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি সচেতনতামূলক পোস্ট দেন, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম-পরিচয় উল্লেখ ছিল না। কিন্তু উক্ত পোস্ট দেওয়ার পরপরই মো: সুমন (প্রকাশ ইয়াবা সুমন), মোহন (প্রকাশ ঠোঁট কাটা মোহন), এবং মহিন তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক কাননের নাম ও ছবি বিকৃত করে পোস্ট দেয় এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে।

অভিযোগে আরও বলা হয়, সুমন ও মোহন তারা এলাকায় নিজেদের যুবদল পরিচয় দিয়ে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও জমি দখলের মতো নানা অপকর্ম চালিয়ে আসছে।এদের মধ্যে মহিন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ‘ভাগিনা বাহিনীর’ অন্যতম সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত ছিল এবং সে মাদক ব্যবসার সাথে যুক্ত (বর্তমানে পলাতক)। এ ছাড়া হাফিজুর রহমান শাওন আসামিদের অবমাননাকর ফেসবুক পোস্টগুলো বিভিন্ন গ্রুপ ও নিজ ওয়ালে শেয়ার দিয়ে কুৎসা রটাতে সহায়তা করে।

সাংবাদিক কানন জানান, আসামিদের এসব কর্মকাণ্ডের ফলে তাঁর দুই যুগেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে অর্জিত সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি সামাজিক ও সামাজিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় জড়িত অপরাধী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তার নিশ্চায়তা পেতে চাটখিল থানার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এই সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ