শিরোনাম:
বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের

নোয়াখালীতে  প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 জুয়েল রানা লিটন
নোয়াখালী সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময়  ভৌমিকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার (৭ অক্টোবর)  সকাল ১১ টায়  ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের মৃধাহাট  উচ্চ বিদ্যালয়ের  স্কুল আঙ্গিনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ৪ জুন ২০২৩ তারিখে প্রধান শিক্ষক মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে
 নৈশ প্রহরী ও অফিস সহায়ক শূন্য পদে ২ জন কর্মচারী নিয়োগ দেন।  এতে নিয়োগ কমিটির  বিরোধিতা থাকলেও তার কোন তোয়াক্কা করেননি প্রধান শিক্ষক। এছাড়াও বিদ্যালয়ে উন্নয়ন মূলক কাজসহ বেশ কিছু সংস্কার কাজের নামে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন তিনি।  স্কুলের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বৈষম্যমূলক ও স্বেচ্ছাসারী আচরণের কারণে এই স্কুল থেকে বহু শিক্ষার্থী অন্যত্র চলে যাওয়ারও অভিযোগ রয়েছে । বিদ্যালয় এর মুসলিম শিক্ষার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় নামাজের ব্যবস্থা করার জন্য অনুরোধ করলেও  নামাজের কোন ব্যবস্থা করেননি তিনি । স্কুল মাঠ  শিক্ষার্থীদের খেলাধুলার অনুপযোগী  হয়ে থাকলেও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়াও ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে এ প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ হলেও বিগত ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয়ে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিক্ষা অধিদপ্তর। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  প্রায় ৩ ঘণ্টা ও বেশি সময় অফিসে জিম্মী হয়ে থাকতে হয়েছে প্রধান শিক্ষককে ।
এ বিষয়ে প্রধান শিক্ষক হীরন্ময়  ভৌমিক
জানান, তার বিরুদ্ধে আনীত শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ গুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ