শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

 

নোয়াখালীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জেলার সকল উপজেলার পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সমন্বয়ে এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নোয়াখালী সিভিল সার্জনের আয়োজনে তার কার্যালয়ে সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের সভাপতিত্বে সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক স্বাগত বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সোহরাব হোসেন।

নোয়াখালী জেলায় এবার ২ লক্ষ ৯ হাজার ৩৯৫ জন কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ।

তিনি জানান, ইতিমধ্যে প্রায় লক্ষ্যমাত্রার অধিকাংশ   কিশোরী এইচপিভি টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং যাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হবে তারা সরাসরি নির্ধারিত টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণের সুযোগ পাবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ