শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

অবশেষে নোয়াখালীর সেই আরএমও বান্দরবানে বদলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

  • নোয়াখালী>
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে অবশেষে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে হাসপাতালের সকল টেন্ডার নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বদলির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বাক্ষরিত চিঠিতে বদলির বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে (কোড-১২২০৮৭) বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে (পদের আইডি-৯১২১) বদলি করা হলো।

এদিকে আরেক চিঠিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (ইএনটি) রাজীব আহমেদ চৌধুরীকে (কোড-১২৬১৮৭) ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে পদায়ন করা হয়েছে।

চিঠিগুলোতে আরও বলা হয়, এ প্রজ্ঞাপন জারির তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় চার দিনের দিন থেকে তারা সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ২০১৮ সালের ১০ জানুয়ারি নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থায় থেকে বিভিন্ন টেন্ডার নিয়ন্ত্রণসহ টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করে আসছিলেন। এমনকি প্রতিটি থানা পুলিশও বিভিন্ন প্রতিবেদন নিতে তাকে টাকা দিতে হতো।

জানতে চাইলে আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম অনিয়মের অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকার যখন যেখানে ভালো মনে করে পাঠাবে আমরা চাকরি করতে বাধ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ